শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নব্য জেএমবিদের লক্ষ্য ছিল বিদেশিদেরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সীতাকুণ্ডে ওই দুটি জঙ্গি আস্তানার নব্য জেএমবিদের লক্ষ্য ছিল বিদেশিদের ওপর হামলা করে মিরসরাই-সীতাকুণ্ড অঞ্চলে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করা। জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।বৃহস্পতিবার সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার জঙ্গি আস্তানায় অভিযান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ডিআইজি শফিকুল ইসলাম বলেন, এখানকার দুটিই নব্য জেএমবির আস্তানা ছিল। বুধবার গ্রেপ্তার জঙ্গি দম্পতিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও তারা মুখ খোলেনি। তাদের আরো  জিজ্ঞাসাবাদ করা হবে।তিনি আরো বলেন, নব্য জেএমবির ছিল মিরসরাই-সীতাকুণ্ডে অঞ্চলে বিদেশিদের ওপর হামলা করে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার জন্য প্রচুর গ্রেনেড ও বিস্ফোরক মজুদ করেছিল।বুধবার দুপুর থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ১১টা পর্যন্ত বাড়ির ভেতর থেকে তিন দফায় পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়ে মারে জঙ্গিরা। এতে পুলিশের এক কর্মকর্তা আহত হন। জঙ্গি আস্তানা লক্ষ্য করে পুলিশও কয়েক দফা গুলি ছোড়ে।এর আগে বিকেলে ও সন্ধ্যায় দু’দফা ওই বাড়িতে থাকা জঙ্গিদের বের হবার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়।সীতাকুণ্ড পৌরসভা এলাকার একজন বাড়ির মালিকের দেয়া তথ্যের ভিত্তিতে এই জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। বুধবার দুপুরে প্রথমে পৌরসভার আমিরাবাদ এলাকায় একটি বাড়ি থেকে তিনটি গ্রেনেড, একটি সুইসাইড ভেস্ট (আত্মঘাতী হামলার জন্য বোমার তৈরি বেল্ট), পিস্তল, বুলেট, বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় এক দম্পতিকে।গ্রেপ্তার দুজনের কাছ থেকে তথ্য পেয়েই প্রেমতলা চৌধুরীপাড়া এলাকার ছায়ানীড় বাড়িতে অভিযানে যায় পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451