বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস শুক্রবার টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪৪৩ বার পড়া হয়েছে

 

এম শিমুল খান, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ

মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস এবং জাতীয় শিশু

দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া

আসছেন। এ দিন রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল

হামিদদেরও আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী

একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জ

জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য

জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর

সমাধি সৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এ সময় তিন

বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ

অনার প্রদর্শন করবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা

নিবেদন শেষে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে অবস্থান করবেন।

এ দিন বেলা সাড়ে ৩ টায় তিনি বঙ্গন্ধু শেখ মুজিবুর

রহমানের ৯৮তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে

আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির ভাষণ দিবেন।

পরে একই স্থানে অনুষ্ঠিত শিশুদের সংস্কৃতিক অনুষ্ঠান

উপভোগ করবেন।

এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্সে

অনুষ্ঠিত বইমেলার উদ্বোধন, সেলাই মেশিন বিতরণ ও

“খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে আলোক চিত্র

পরিদর্শন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451