শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

মাকে আটকে রেখে মেয়েকে ধর্ষণ : সহযোগি পান্নাকে একদিনের রিমান্ডে, ধর্ষক ইউপি সদস্য পলাতক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভিজিএফ কার্ড দেয়ার কথা

বলে মা-মেয়েকে ডেকে নিয়ে মাকে আটকে রেখে মেয়েকে

ধর্ষণের ঘটনায় ধর্ষক ইউপি মেম্বারের সহযোগি পান্না

বেগম (২৫)-কে ১দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ আমলী আদালত-২এর বিচারক

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পশুপতি বিশ্বাস এই

রিমান্ড মঞ্জুর করেন। সিরাজদিখান থানার পুলিশ ৫দিনের

রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃত পান্না বেগমকে আদালতে

পাঠিয়েছিলো। মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. হারুন-

অর-রশীদ এই তথ্য জানিয়েছেন। ধর্ষিতা সিরাজদিখান

উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি

প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

ইয়ারদৌস হাসান জানান, গত ১২ ই মার্চ রাত ৮টার

দিকে মোল্লাকান্দি গ্রামের পান্না বেগম ভিজিএফ

কার্ড দেওয়ার কথা বলে শিশুটির মা ও তার ৬ষ্ঠ শ্রেণীতে

পড়–য়া মেয়েকে নিয়ে বালুরচর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের

ইউপি সদস্য কামাল মোল্লার বাড়িতে যায়। এ সময় তার

স্কুলছাত্রীর মাকে (নার্গিস বেগম) বাড়ির নিচতলার

একটি রুমে আটকে রেখে বাইরে থেকে তালাবন্ধ করে

শিশুটিতে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। পরে তিনঘন্টা ধরে

ইউপি সদস্যের ভাড়াটিয়া পান্না বেগমের সহায়তায়

স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরদিন ১৩ ই মার্চ বিকেলে ধর্ষিত

স্কুলছাত্রীর বাবা (সানোয়ার হোসেন) বাদী হয়ে ইউপি

সদস্য কামাল মোল্লা ও সহযোগি পান্না বেগমকে

আসামি করে সিরাজদিখান থানায় মামলা করেন।

পান্নাকে আটক করতে পারলেও ধর্ষক ইউপি সদস্য কামাল

মোল্লাকে পুলিশ আটক করতে পারেনি।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

ইয়ারদৌস হাসান বলেন,ধর্ষক ইউপি সদস্য কামাল

মোল্লাকে আটকের চেষ্ঠা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451