শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের তাণ্ডবে ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ ভারতীয়, ৩ বাংলাদেশি, ৬ সন্ত্রাসী ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন নিহত হয়েছেন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

ঢাকা : রাজধানীর গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের তাণ্ডবে ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ ভারতীয়, ৩ বাংলাদেশি, ৬ সন্ত্রাসী ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত গুলশানে এই হামলা চলে।

ইতালী: ৯ ইতালীয়র মৃত্যুর বিষয়টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার রাতে হামলার সময় গুলশানের কূটনৈতিক পাড়ার ওই রেস্টুরেন্টে ১০ থেকে ১১ ইতালীয় নাগরিক আটকা পড়েন। জিম্মিদশা থেকে পালিয়ে আসা এক ইতালীয় নাগরিকের বরাত দিয়ে দেশটির প্রধানমন্ত্রী মাট্টেও রেনজি অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানান।

টুইটারে দেয়া পোস্টে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা হামলায় নিহত ৯ ইতালীয় নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে।

জাপান: জাপনের পররাষ্টমন্ত্রী মন্ত্রনালয় থেকে তাদের ৭ নাগরিক নিহত হবার খবর নিশ্চিত করেছেন।

ভারত: ভারতের পররাষ্টমন্ত্রী সুসমা স্বরাজ তাদের এক নাগরিক নিতহ হবার খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশি: গুলশানে হলি আর্টিজান বেকারিতে জিম্মিদের মধ্যে থাকা তিন বাংলাদেশির মৃত্যুর খবর দিয়েছে তাদের পরিবার। এর মধ্যে একজন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন। একজন ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ, ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবীর।

তবে ফারাজ, অবিন্তা ও ইশরাতের গণমাধ্যমকে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের পরিবার।

সন্ত্রসী: অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ৬ জন নিহত ও একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ: অস্ত্রধারীদের স্প্লিন্টারের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ডিবি উত্তরের সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদের মৃত্যু হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451