আতিকুল ইসলাম দিপু, কলাপাড়া প্রতিনিধি :
কলাপাড়ায় নিজের শরীরে আগুন লাগিয়ে ছালমা বেগম ( ৩০) নামের মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ মার্চ) রাত আনুমানিক
সাড়ে দশটায় কলাপাড়া পৌরশহরের বাদুরতলী এলাকায়।
দগ্ধ সালমাকে তাৎক্ষণিক কলাপাড়া হাসপাতালে নেয়া হয়।
কিন্তু তার অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় বরিশাল শেবাচিমে নেয়া হয়। সেখান থেকে বুধবার (১৫মার্চ) ঢাকায় নেয়ার পথে বেলা দুইটার সময় মারা যায়।
পারিবারিক সূত্রে জানাগেছে , মানষিক ভারসাম্যহীন
ছালমা বেগম নয় মাস ধরে অসুস্থ।
কখনো সে
অচেতন হয়ে পড়ত। স্বামী -সন্তানকেও কখনো
চিনতে পারত না। কখনও স্বাভাবিক আচরন করতেন।
মঙ্গলবার রাতে বড় মেয়ে রিপা আক্তার ও
মেঝো মেয়ে নেকী আক্তার খেপুপাড়া বালিকা
মাধ্যমিক বিদ্যালয় কোচিংয়ে যায়।
ছোট মেয়ে এবং দেড় বছরের একমাত্র ছেলে সায়েম ঘুমিয়ে ছিল।
স্বামী ফজলুল হক বাদুরতলী স্লুইসগেট
সংলগ্ন মুদি দোকানে ছিলেন।
এসময় ছালমা বেগম কুপি ( ল্যাম্প ) দিয়ে নিজের
শরীরে আগুন ধরিয়ে দেয়।
তার শরীরের কাপড় ও মাথার চুলসহ শরীরে আগুন ধরে যায়।
চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত কলাপাড়া হাসপাতালে
নিয়ে আসে।
কলাপাড়া হাসপতালের চিকিৎসকরা বলেন তার
শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে।
লাইজু বেগম জানান , সে নিজেই নিজের গায়ে আগুন দিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এঘটনায় আমরা কাউকে দায়ী করছি না।