শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলো ইউপি সদস্য, গ্রেপ্তার ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪১৬ বার পড়া হয়েছে

রুবেল মাদবর ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভিজিএফ কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বালুরচর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল মোল্লা গত রোববার রাত ৮টায় বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি বাজারের কাছে তার নিজ বাড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার বিকেল ৫টার দিকে তার সহযোগি পান্না আক্তার (২৫)-কে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। এলাকাবাসী ও সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ভিজিএফকার্ড দেওয়ার কথা জানালে শিশুটির মা তার ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া মেয়েকে নিয়ে ইউপি সদস্য কামাল মোল্লার বাড়ীতে যায়। এ সময় তার মাকে অন্য একটি রুমে আটকে রেখে বাইরে থেকে তালাবন্ধ করে শিশুটিতেনেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। এ সময় ইউপি সদস্যের ভাড়াটিয়া পান্না বেগমের সহায়তায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে সোমবার বিকেলে ধর্ষিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ইউপি সদস্য কামাল মোল্লা ও সহযোগি পান্না আক্তারকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা করেন। পুলিশ পান্নাকে আটককরতে পারলেও ধর্ষক ইউপি সদস্য কামাল পালিয়েছে বলেপুলিশ জানিয়েছেন। ধর্ষিতার বাড়ী টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়। তার বাবা সিরাজদিখানে কাজ করে এবংমোল্লাকান্দি সুলতান আহম্মেদের বাড়ীতে ভাড়া থাকেন। গ্রেপ্তারকৃত পান্নার স্বামী সোলেমান বালুরচর কিউর লাইফ ডায়াগনিস্টক সেন্টারে চাকরি করেন। ধর্ষিত স্কুলছাত্রীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451