মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ‘ধানের শীষ এখন বিষ’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৪৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ধানের শীষ এখন আর কোনো মার্কা নয়। এটি এখন রাজনীতির বিষে পরিণত হয়েছে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ধানের শীষ এখন দেশের মানুষের কাছে কোনো রাজনৈতিক প্রতীক নয়। এটি এখন জনগণের কাছে বিষ। তাদের রাজনীতি এখন আর নেই।তিনি বলেন, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। তারা শুধু নালিশের ভাঙা রেকর্ড বাজায়। বিদেশের কাছে দেশের বিরুদ্ধে অভিযোগ করে বেড়ায়। তারা সংবাদ সম্মেলন ও ফেসবুকে ছবি ছাড়েন। এছাড়া আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই তাদের।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেত্রী সব সময় বলেন ঈদের পর আন্দোলন। কিন্তু কোনো ঈদের পরে আন্দোলন সেটা তারা বলতে পারেন না। এভাবে বলতে বলতে ৮ বছর চলে গেছে। তাদের আন্দোলন আলোর মুখ দেখেনি।বিএনপি নেতাদেরে উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনার আন্দোলন হবে কোন বছর? এবছর না ওই বছর। ৫৭৬ জনের কমিটি করেছেন কিন্তু রাস্তায় একটি মিছিলও করতে পারেন নি। আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই।তিনি আরো বলেন, বিএনপির নীতি হচ্ছে ক্ষমতায় থাকলে ভারত প্রীতি। ক্ষমতার বাহিরে গেলে ভারত ভীতি। এটাই এখন তাদের রাজনীতি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451