রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

তাহিরপুরে পাচাঁরের সময় ২ ট্রলিসহ ৫টন চাল আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৪৬১ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে সরকারী খাদ্য গোদাম থেকে পাচাঁরের

সময় ২টি ট্রলিসহ ৫টন চাল আটক করেছে পুলিশ। আটককৃত

মালামাল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার

হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়,গতকাল মঙ্গলবার

সকাল সাড়ে ৮টায় উপজেলার সরকারী খাদ্য গোদাম থেকে ১০০বস্তা

চাল ২টি ট্রলি যোগে পাচাঁর করে সোলামানপুর নামক স্থানে

নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে তাহিরপুর থানার এসআই রফিক

আটক করে। এসময় ট্রলির চালকরা চালের বস্তাসহ ২টি ট্রলি রেখে

দৌড়ে পালিয়ে যায়। তবে আটককৃত চালের মালিক ঠাকুরহাটি

গ্রামের চালের ডিলার শফি আলম বলে জানাগেছে। এবং

আটককৃত চালের বস্তায় সরকারী খাদ্য গোদামের সীল মোহর

রয়েছে। পরে যাচাই বাচাইয়ের জন্য সন্ধ্যা ৬টায় আটককৃত চালের

বস্তাগুলো ট্রলিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে

নেওয়া হয়। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম

আউলিয়া বলেন,আটককৃত চালের বিষয়ে আমি কিছুই বলতে

পারব না,কারণ আমি এবিষয়ে কিছুই জানিনা। উপজেলা

নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,আটককৃত মালামালের

ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451