মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

নোয়াখালীতে আ’লীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সদর

উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল

হাসেমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও

মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার

আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার স্থানীয় আওয়ামীলীগ ও এলাকাবাসীর

উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় এলাকার সহ¯্রাধিক

নারী-পুরুষের অংশগ্রহনে কালো পতাকা হাতে বিভিন্ন শ্লোগানে

হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই দাবিতে বাজারের মূল চত্বরে রাস্তার

দুইপাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে স্থানীয় এলাকাবাসীর

মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য জেবাল হক, সাবেক ইউপি সদস্য

দুলাল, মো. হাসান, ডা. আলী আহম্মেদ, অজি উল্যাহ, রাশেদ, জহির উদ্দিন,

আরমান, নোমান প্রমুখ। প্রসঙ্গত, গত ৪ মার্চ রাতে দলীয় কোন্দলের জেরে

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নেরর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের

সভাপতি আবুল হাসেমকে (৪৮) গুলি করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ

ঘটনার একদিন পর নিহতের বাবা স্থানীয় এলাকার ৫ জনকে আসামী করে

একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451