মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক নুর উল্ল্যাহর পিতা হাজী মোহাম্মদ শফি উল্ল্যাহ ডিলারের
জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০ টার সময়
উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ
বাড়ী প্রাঙ্গনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন
করা হয়েছে। তিনি সোমবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের সময়
বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
(ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স
হয়েছিল ১০২ বছর। তিনি ৫ ছেলে ও ৫ মেয়ের জনক। তিনি জীবদ্দশায়
আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, পশ্চিম কাটাছরা
সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, আব্দুস
সাত্তার ভূঁইয়ারহাট ঈদগাঁ কমিটির সভাপতি, রেয়াজ উদ্দিন
মিঝি বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে
দায়িত্ব পালন করেন।
জানাযা পূর্বে মিরসরাই ডিগ্রি কলেজের সাবেক ভিপি
হুমায়ুন কবির মিলনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন,
কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী
হুমায়ুন, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, উপজেলা
আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এম সাইফুল্ল্যাহ
দিদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর উল্ল্যাহ, মিঠাছরা
মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাকী, দুর্গাপুর
ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উল্ল্যাহ প্রমুখ। শফি উল্ল্যাহ
ডিলারের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি
সমবেদনা জানান মিরসরাই উপজেলা আওয়ামী লীগ, মিরসরাই
উপজেলা যুবলীগ, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, মিরসরাই
উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক ও
শিক্ষাপ্রতিষ্ঠান।