মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সব দল অংশ নিলে নির্বাচন সুষ্ঠ হবে : সিইসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৪৫৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ  

নির্বাচনে সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সে লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, সব দল অংশ নিলে নির্বাচন সুষ্ঠ হবে।
আজ সোমবার সকালে চট্টগ্রামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সিইসি এ কথা জানান। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, কমিশন দেশব্যাপী ১০ কোটি ১৭ লাখ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে। বিশ্বের অনেক দেশে এই জনসংখ্যাও নেই। তিনি বিশাল উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন সুষ্ঠ করতে কমিশনের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে রোহিঙ্গারা যাতে স্মার্ট কার্ড নিতে না পারে, সে ব্যবস্থা নেওয়া আছে বলে জানান তিনি। অতীত নির্বাচনী পরিস্থিতি বর্তমানে নেই বলে জানান। এ সময় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও কথা বলেন সিইসি।
চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451