বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওজনে কম দিলে এক বছর জেল, লাখ টাকা জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৪৬৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ  ওজন কম দিলেই যেতে হবে জেলে। জরিমানা হিসেবে গুনতে হবে বড় পরিমাণে আর্থিক দণ্ড। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।সর্বোচ্চ ২ বছরের জেল ও ১ লাখ টাকার আর্থিক শাস্তির বিধান রেখে স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন ২০১৭’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।শফিউল আলম বলেন, ১৯৮২ সালের স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ আইনটি বাংলায় করা হয়েছে। নতুন আইনে, বিভিন্ন অপরাধে জরিমানার পরিমাণ বাড়িয়ে কিছু সংশোধনী আনা হয়েছে। অনুমোদনহীন বাটখারা ব্যবহার, প্রস্তুত ও বাজারজাত করলে জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে।তিনি বলেন, এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে শিল্পপ্রতিষ্ঠান জাতীয় করণ আইন ২০১৭ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন আইন-২০১৭’র খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৭২ সালের শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইনটি ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে।নতুন আইনে বলা হয়েছে, বিভিন্ন সামরিক সরকারের সময় অন্তর্ভুক্ত করা আদেশ আইনে পরিণত করা হয়েছে। আগের আইনে বাংলাদেশে ২শ’ ৫০ কলকারখানা জাতীয়করণ করা হলেও বর্তমানে এ সংখ্যা ১শ’ ৯টি। জাতীয়করণের তালিকা থেকে পেট্রোবাংলাকে বাদ দেয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451