সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৪০৮ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের

সোনারগাঁও উপজেলার আমবাগ গ্রামের এক গৃহবধুকে গতকাল

রবিবার সকালে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।

এ বিষয়ে ওই গৃহবধু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ

দায়ের করছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে

গ্রেফতার করেছে পুলিশ।

লিখিত অভিযোগে ওই গৃহবধু উল্লেখ্য করেছেন, উপজেলার জামপুর

ইউনিয়নের আমবাগ গ্রামের মুক্তিযোদ্ধা জিয়াউল হাসানের সঙ্গে

একই গ্রামের আরিফ হোসেন ভূইয়ার জমি নিয়ে বিরোধ চলে

আসছিল। গতকাল দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে

আরিফ হোসেন ভূইয়া, মঈন ভূইয়া, আব্দুল মতিন ভূইয়া নেতৃতে

৮/১০ জনের একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা

চালায়। এ সময় মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান বাড়িতে না থাকায় তার

স্ত্রী হামীম হাসানকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। মারাত্মক ও

আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে ভর্তি করে এলকাবাসীরা। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে

ঘনটাস্থলে পুলিশ দিয়ে আরিফ হোসেন ভূইয়াকে গ্রেফতার করে

থানায় নিয়ে আসে পুলিশ।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত গৃহবধু হামীম

হাসান সাংবাদিকদের বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরধরে

সন্ত্রাসী আরিফ হোসেন ও তার সহযোগীরা আমাকে পিটিয়ে

হত্যার চেষ্টা চালায়। আমার আত্ম চিৎকারে আশেপাশের লোকজন

ছুটি আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে গতকাল সকালে

সোনারগাঁও থানায় আরিফ হোসেন ভূইয়ার সাথে আলাপ কালে

তিনি বলেন, তাদের পৌত্রিক সম্পত্তিতে কাজ করার সময় বাধা দিলে

তার আত্মীয় হামীম হাসানের সাথে ভুলবোঝাবুঝি হয়েছে।

বিষয়টি আলোচনা সাপেক্ষে মিমাংসা করা হবে।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের বলেন, এ বিষয়ে লিখিত

অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে

আরিফ হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451