বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরামপুরে আত্মসমর্পনকারী মাদক ব্যাবসায়ীদের পুনর্বাসনের লক্ষে সেলাই মেশিন বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৪২৩ বার পড়া হয়েছে

 

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হামিদুল আলমের উদ্দোগে

বিরামপুর মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থা এবং পৌরসভার ২নং ওয়ার্ড

মাদক প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থা’র সহযোগীতায় যারা মাদক ব্যাবসা

ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, এমন ২৫ জন নারীকে বাছাই করে

কারিগরি সহায়তা দিয়ে বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির

কার্যালয়ে তাদেরকে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ প্রদান করে বেসরকারী উন্নয়ন

সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- বিরামপুর এডিপি।

প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হলে ১২ মার্চ, রবিবার বিরামপুর থানা চত্বরে

আয়োজিত আত্মসমর্পনকারী মাদক ব্যাবসায়ীদের পুনর্বাসনের লক্ষে

সেলাই মেশিন বিতরণ-২০১৭ অনুষ্ঠানে ২৫ জন নারীর হাতে সেলাই মেশিন

প্রদান করেন জেলা পুলিশ সুপার হামিদুল আলম।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমানের সভাপতিত্বে

ও তদন্ত ইনচার্জ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি

হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) হামিদুল

আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার

(বিরামপুর সার্কেল) এ.এস.এম হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো

বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি’র স্পন্সরশীপ ও চাইল্ড

প্রটেকশন টিম লিডার নরেশ মারান্ডী, পৌর প্যানেল মেয়র-২ ও ৫নং ওয়ার্ড

কাউন্সিলর শওকত আলী, ২নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম, বিরামপুর মাদক

প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থা’র সভানেত্রী সেলিনা আক্তার, প্রেসক্লাব

সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোরশেদ মানিক। অনুষ্ঠনে

এলাকার মান্যগণ্য ব্যাক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও থানার সকল স্টাফগণ

উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451