বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

হাজারীবাগের সব ট্যানারি বন্ধের আদেশ বহাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৪৪৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ

রাজধানীর হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো অবিলম্বে বন্ধ এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন।

গেলো সোমবার ট্যানারি সরাতে পরিবেশবাদী সংগঠন বেলার করা রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ একই নির্দেশ দেন।আদেশে বলা হয়, আদালতের নির্দেশের পরও যে সব ট্যানারি কারখানা সরানো হয়নি সেগুলোর বিদ্যুৎ, পানি ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে হবে। এছাড়া দ্রুত এসব কারখানা বন্ধ করতে হবে।

এর আগে গেলো ২ মার্চ ট্যানারি স্থানান্তর না করায় পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে ১শ’ ৫৪ প্রতিষ্ঠানকে ২ সপ্তাহের মধ্যে ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন আদালত।এতে বলা হয়, ২ সপ্তাহের মধ্যে জরিমানার টাকা জমা না দিলে ট্যানারি মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আদালতের নির্দেশের পরও ট্যানারি স্থানান্তর না হওয়ায় মালিক ও সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২০১৪ সালে আদালত অবমাননা মামলা করেন সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।গেলো বছরের ১৬ জুন ১৫৪ ট্যানারি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন ৫০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

পরে আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেন মালিকপক্ষ। শুনানি শেষে আদালত ক্ষতিপূরণ ফের নির্ধারণ করে দেন।আদেশে বলা হয়, ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন ১০ হাজার টাকা জমা দিতে ১৫৪ ট্যানারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট মালিকদের নির্দেশ দেয়া হয়। এছাড়াও বলা হয় কোনো ট্যানারি সাভারে স্থানান্তরিত হলে ক্ষতিপূরণ দিতে হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451