বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০১৮ ডিসেম্বরে শেখ হাসিনার অধিনেই সংসদ নির্বাচন : গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৪৫৭ বার পড়া হয়েছে

 

 

মিরসরাই প্রতিনিধি:

গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

বলেছেন, ‘শান্তির জনপদ মিরসরাইকে যারা অশান্ত করার পাঁয়তারা

করছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। জঙ্গী

আস্তানা ও গ্রেনেড পাওয়ার ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত

রয়েছে। ম্যাডাম খালেদা জিয়া আগুন সন্ত্রাস করে এই দেশকে

ধ্বংস করে দিতে পাঁয়তারা করছে।’

মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে মিরসরাইবাসীকে অগ্রাধিকার

দেওয়া হবে। অর্থনৈতিক অঞ্চলে শেখ হাসিনা স্মরণী নির্মাণ করা

হবে। যাতায়াতের জন্য চারলেন সড়ক হবে। এটি বাস্তবায়ন হলে

মিরসরাই সিঙ্গাপুরে পরিণত হবে।

মন্ত্রী আরো বলেন, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে এখন

১০ টাকায় চাল পাওয়া যায়। শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল।

২০১৮ সালের ডিসেম্বরে শেখ হাসিনার অধিনে জাতীয় সংসদ

নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে নৌকা প্রতিকে ভোট

দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহবান

জানান।

ওচমানপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিউদ্দিন নিজামীর

সভাপতিত্বেও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের

যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, সদস্য আলহাজ্ব মহি উদ্দিন রাশেদ,

খোরশেদ আলম আজাদ, ডা. মোস্তফা, উপজেলা চেয়ারম্যন (ভারপ্রাপ্ত)

ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আ’লীগের সভাপতি শেখ

আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী,

মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার

মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল

মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন,

ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মফিজুল হক, রাজধানী

উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্মকর্তা মাষ্টার মহিউদ্দিন, সাবেক

ছাত্রনেতা রাহাত মোর্শেদ, ফরিদুল হাসান স্বপন, ইউনিয়ন

আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরের নবী, আশরাফ উল্লাহ

চৌধুরী, আলা উদ্দিন পলাশ, মাজহারুল ইসলাম রনি, চট্টগ্রাম

উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানা উল্লাহ পলাশ,

সদস্য মেজবাউল আলম সোহেল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন,

পুলিশের মিরসরাই সার্কেল এএসপি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান,

চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগেরসহ সভাপতি জিতেন্দ্র প্রসাদ

নাথ মন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন

আরিফ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি কালু কুমার দে, ত্রাণ ও

সমাজকল্যাণ সম্পাদক সাইফুল্লাহ দিদার, সদস্য লিয়াকত আলী,

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাইনুর ইসলাম রানা,

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, জেলা

ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, সদস্য

তানভীর হোসেন তপু প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451