বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হেফাজতকে প্রতিহত করার ঘোষণা তরীকতের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৫০৩ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলামের আগামী ৫ মের কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১৪ দলীয় জোটের শরিক তরীকত ফেডারেশন। আজ শনিবার বিকেলে দলের নীতি-নির্ধারণী এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এ তথ্য জানিয়ে বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনে বিরোধিতা করে হেফাজত যে কর্মসূচি দিয়েছে এটা সরকারবিরোধী ও অনৈতিক। হেফাজত আরেকবার দেশে অশান্তি তৈরি করতে চায়। এ জন্যই তারা ২০১৩ সালের ৫ মের মতো সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে।

এম এ আউয়াল আরো জানান, ৫ মে তরীকত ফেডারেশন ঢাকা শহরের প্রতিটি প্রবেশমুখে অবস্থান নেবে। কোনোভাবে হেফাজতকে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।

তরীকত ফেডারেশনের ওই বৈঠকে ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার চট্টগ্রামে আয়োজিত সমাবেশ থেকে আগামী ৫ মে মতিঝিলের শাপলা চত্বর ঘেরাও করার ঘোষণা দেয় হেফাজত। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণের দাবিতে হেফাজত এ কর্মসূচির ডাক দেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451