রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

পাঁচবিবিতে ৪৩ বছর ধরে রিক্সা চালাচ্ছেন হযরত আলী !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

 

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত

আসমত আলীর ছেলে হযরত আলী ৪৩ বছর ধরে রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ

করছেন। ১৯৭৪ সালে এই পেশা বেছে নেন। ওই সময় জেলায় ৫ থেকে ১০টি রিক্সা ছিল।

জয়পুরহাট পাঁচুর মোড়ে রিক্সা স্ট্যান্ডে তার সোনালী জীবনের অনেক সময় কেটে গেছে।

পরে চলে আসেন নিজ উপজেলা পাঁচবিবিতে। সতীর্থদের অনেকেই চলে গেছেন না

ফেরার দেশে। হযরত আলী ১৯৪৭ সালে ভারত-পাকিস্থান বিভক্তের স্মৃতি চারণ করে বলেন তার

বয়স ৮০ বছর। জেলায় তার চেয়ে প্রবীণ রিক্সা চালক আর কেউ নেই বলে তিনি দাবি করেন।

বয়সের ভাড়ে মেরুদন্ড বাঁকা ও চামরা জড়ো জড়ো হয়ে গেছে। তার চেয়ে ছোট বয়সীরা

বয়স্ক ভাতা পেলেও তিনি পাননা। জাতীয় পরিচয় পত্রে ভুলক্রমে তার বয়স করা হয়েছে ৪৫ বছর।

এ জন্য কারো প্রতি তার কোন অভিযোগ নেই। সারাদিন রিক্সা চালিয়ে ১০০/১৫০ টাকা

আয় দিয়েই কোন মতে সংসার চালান। ডিজিটাল যুগে কদর কমে গেছে তার মান্ধাতার

আমলের রিক্সাটির। তাই আগের মতো যাত্রী ওঠে না। তবুও হযরত আলী জীবনের শেষ ক‘টা

দিন রিক্সা চালিয়েই পারি দিতে চান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451