বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

ঝিনাইদহে তিনদিন ব্যাপী শুরু পাগলাকানাইয়ের জন্ম জয়ন্তী উৎসব !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ১৭০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের মরমী লোক কবি পাগলা কানাইয়ের ২০৭ তম জন্ম জয়ন্তী

বৃহস্পতিবার শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বেড়বাড়ি গ্রামে পাগলা কানাই

স্মৃতি সংরক্ষন পরিষদ তিনদিন ব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

সকাল ১০টায় কবির নিজ গ্রাম বেড়বাড়িতে প্রধান অতিথি হিসেবে

জন্ম উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু ইউসুফ মো রেজাউর

রহমান, ঝিনাইদহ জেলা পরিষদের সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার,

গবেষক এড. মীর সাখাওয়াত হোসেন, আক্কাস আলী, খুলনা বিভাগীয় গ্রুপ

থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস,

পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান ও স্মৃতি সংরক্ষণ সংসদ এর সহ-

সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম জামান উপস্থিত

ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাগলাকানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ

সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রশিদ। অনুষ্ঠানমালার মধ্যে ছিল কবির মাজারে

পুষ্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল, লাঠি খেলা, চিত্রাংকন প্রতিযোগিতা ও

কবি রচিত সঙ্গীতানুষ্ঠান। ১১ মার্চ এই অনুষ্ঠান শেষ হবে। উল্লেখ্য, লোক-

সাধনা ও মরমী সঙ্গীতের এ কবি ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে

বাংলা ১২১৬ সালের ২৫ ফাল্ধসঢ়;গুন জন্মগ্রহণ করেন।

বাংলা ১২৯৬ সালের ২৮ আষাঢ় তিনি ইন্তেকাল করেন। ইতিহাস থেকে জানা

গেছে, ছোটবেলা থেকেই তিনি দূরন্ত ও আধ্যাত্মিক স্বভাবের ছিলেন।

বাল্যকালে পিতৃহারা পাগলা কানাই-এর ঘরে মন না টেকায় অর্থের অভাবে

পড়ালেখা হয়নি। তিনি মানুষের বাড়ি রাখালের কাজ করেছেন। গরু চরাতে

গিয়ে ধুয়ো জারি গান গাইতেন। নিরক্ষর হলেও তার স্মৃতি, মেধা ছিল

প্রখর। তার সঙ্গীতে ইসলাম ধর্মের তত্বকে প্রচার করেছেন নানা উপমার

প্রয়োগ ঘটিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451