বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দিনশেষে ৩৬১ রানে পিছিয়ে বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে
CRICKET-SRI-BAN

স্পোর্টস ডেস্কঃ

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৩৬১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে মুশফিকদের সংগ্রহ ১৩৩ রান। ওপেনার সৌম্য সরকার ৬৫ ও অধিনায়ক মুশফিকুর রহিম ১‌ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

সৌম্যকে নিয়ে ওপেনিং পার্টনারশিপে ১০০ রান করে দলীয় ১১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তামিম। সাজঘরে ফেরার আগে ব্যক্তিগত ৫৭ করেন তিনি। তামিম ফেরার আগে সৌম্য নিজেও ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন। ৩ নম্বরে নেমে মমিনুল ১৭ বলে ৭ রান করে পেরেরার বলে আউট হন।

বুধবার প্রথম ইনিংসে ৪৯৪ রানের পাহাড় গড়ে অলআউট হন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া দু’টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, শুভাশিষ ও সাকিব।

শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস করেছেন ব্যক্তিগতভাবে ১৯৪ রান। এছাড়া নিরোশান দিকওয়েলা, অসিলা গুনারাত্নে ও দিলরুয়ান পেরেরা অর্ধশত রান করেছেন।

সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা: ৪৯৪

বাংলাদেশ: ১৩৩/২


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451