বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে শিল্প কারখানার ১কোটি ৬০ লাখ টাকা গুলি করে ছিনতাই!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৪৪২ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ ,ঢাকা ঃ

ঢাকার নিকটবর্তী সাভারের হেমায়েতপুর এলাকায় একটি শিল্প কারখানার মাইক্রোবাসে গুলি করে ১ কোটি

৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে সাভারের হেমায়েতপুরের নাজিমনগর এলাকার অবনী নীট ওয়ার লিমিটেড

কারখানা থেকে (ঢাকা মেট্রো গ- ৩৭-৯৯৪৪) একটি প্রাইভেট কারে করে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ওই

কারখানার কর্মকর্তা জাহিদসহ দুই তিনজন রিশিপাড়া পদ্মার মোড় এলাকায় অবনী নামের একটি কারখানার

দিকে রওয়ানা দেন। পরে তিনি সিংগাইর সড়কে প্রাইভেট কারটিকে গতিরোধ করে তিনটি মোটরসাইকেলে

আসা ৬-৭ জনের একটি ছিনতাইকারী দল ওই গাড়িটিতে গুলি ছুড়ে ১ কোটি ৬০ লাখ টাকা লুটপাট ও

ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারিরা। ঘটনা স্থলের আশপাশে লোকজন ও পুলিশ জানায়,

ছিনতাইকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এসময়ে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ

ছিনতাইয়ের সময়ে ওই কার গাড়িতে থাকা ৪-৫ জনকে পিটিয়ে আহত করেছে। ওই কারখানার কর্মকর্তাগণ

বলছেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার বা কোনো ছিনতাইকারিকে পুলিশ আটক করতে পারেনি, আমরা

আতঙ্কে আছি সবাই। পুলিশের উপর মহলের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, এ ঘটনার ব্যাপারে থানায়

মামলার দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ চেষ্টা করছে ছিনতাইকারীদেরকে আটক করার জন্য। এ বিষয়ে স্থানীয়

মুদি দোকানদার রমজান ও আশরাফ আকন্দসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, ছিনতাইয়ের সময়ে গুলি করে

গাড়ির গ্লাস ভেঙ্গে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এলাকাবাসী অনেকেই

বলছেন, এলাকায় বর্তমানে চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ক্রাইম বাড়ছে এর ভয়ে আমরা

এলাকায় আতঙ্কে রয়েছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451