শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

দিনাজপুরের নবাবগঞ্জে জুয়াড়িদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ১৪৮ বার পড়া হয়েছে

 জাওয়াদ, দিনাজপুর: দিনাজপুরে জুয়াড়িদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি সহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (০৬ই মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলার নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামের করোতয়া নদীর তীরে এই ঘটনা ঘটে।

জুয়াড়িদের হামলায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহফুজ উজ্জামান আশরাফ ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

দিনাজপুর পুলিশের বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর জানান, জুয়াড় খেলার আসর লক্ষ্য করে অভিযান চলাকালে জুয়াড়িদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরপর জুয়াড়িরা গ্রামের লোকজনের সাথে নিয়ে পুলিশের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এতে এএসপি মাহফুজ উজ্জামান আশরাফ, দিনাজপুর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়।

রাতেই আহত পুলিশ সদস্যদের মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে তার মাথায় সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান করার পর আবার তাকে সহ বাকিদের দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইসমাইল হোসেনের মুঠোফোনে জানান, যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি নবাবগঞ্জ থানায় নয়, পাশ্ববর্তী রংপুরের পীরগঞ্জ থানার মধ্যে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451