বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

নড়াইলে স্কুলছাত্রীকে অপহরণ! অতঃপর ধর্ষণ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে
সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দোকানদার আটক

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

নড়াইলের লোহাগড়ায় অষ্টম শ্রেণির (১৪) এক স্কুলছাত্রীকে অপহরণ করে ১০দিন

আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ

ঘটনায় রোববার (৫ মার্চ) বেলা ১১টার দিকে অভিযুক্ত আল আমিন শেখকে

(২৪) আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে

নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার (৪ মার্চ) রাত ১০টার

দিকে লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে আল আমিনকে গ্রেফতার

করে পুলিশ। এক সন্তানের জনক আল আমিন লোহাগড়া উপজেলার কামঠানা

গ্রামের রেজাউল শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি লোহাগড়া

উপজেলার ঝিকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে নড়াইল সদরের

কামালপ্রতাপ এসজে ইউনিয়ন ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে

অপহরণ করে আল আমিন। এক বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় এ অপহরণের ঘটনা

ঘটে। এরপর আল আমিন লোহাগড়ার চরআড়িয়ারা গ্রামে তার এক

আত্মীয়বাড়িতে আটকে রেখে স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতন করে বলে

অভিযোগ পাওয়া গেছে। এদিকে, স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা অনেক

খোঁজাখুজি করেও এতোদিনে তার কোনো সন্ধান পায়নি। একপর্যায়ে গত

শনিবার (৪ মার্চ) বিকেলে লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ডে স্কুলছাত্রীর পরিচিতজন এক

যুবকের (আল আমিন) সঙ্গে তাকে দেখতে পেয়ে দু’জনকে হাতেনাতে ধরে

ফেলে। পরে আল আমিন এবং ওই ছাত্রীর পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। বিষয়টি

মিমাংসার জন্য দুই পরিবারের সদস্যরা লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে

বসেন। কিন্তু, শেষ পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় আল আমিনকে

পুলিশে হস্তান্তর এবং স্কুলছাত্রীকে হেফাজতে রাখা হয়। স্বজনরা জানান, প্রায়

দুই বছর আগে কামালপ্রতাপ এসজে ইউনিয়ন ইনস্টিটিউটের বার্ষিক

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমিন শেখের সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর।

এরপর মোবাইল ফোনে তাদের কথোপকথন চলতে থাকে। স্ত্রী ও সন্তানের পরিচয়

গোপন রেখে আল আমিন ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখায়। বিয়েতে রাজি

না হওয়ায় সুযোগ বুঝে আল আমিন তাকে অপহরণ করে। স্কুলছাত্রী জানায়,

অপহরণের পর ১০দিন আটকে রেখে আল আমিন তাকে ভয়ভীতি দেখিয়ে

একাধিকবার ধর্ষণ করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

জাহাঙ্গীর আলম জানান, স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আল

আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451