সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় রাত থেকে তীব্র যানজট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১৭২ বার পড়া হয়েছে

রুবেল মাদবর ,মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া মেঘনা ব্রীজ থেকে কুতুবদিয়া পর্যন্ত শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তীব্র যানজট চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া মেঘনা ব্রীজ থেকে তীব্র যানজটে নাকাল যাত্রীরা।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া মেঘনা সেতুতে যানজটে আটকা পড়েছে শতাধিক গাড়ি। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার গভীর রাত থেকে সকাল সাড়ে সাড়ে ১০ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলছে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাও থানার কাচপুর ব্রীজে লড়ি বিকল হওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। একটি লড়ি আকটে পড়ার পর সড়কের এক সাইড দিয়ে গাড়ি প্রবেশ করলে এই যানজটের সৃষ্টি হয়।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে গজারিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যানজটে নিরশনে কাজ করে যাচ্ছে। এসময় আটকা পড়া গাড়িগুলো এলোমেলোভাবে চলতে থাকে। এতে যানজট বাড়ে। যানজট অন্তত ১ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।মহাসড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, যানজটে আটকা পড়া গাড়িগুলো থেমেথেমে চলছে। কখনো একেবারেই দাঁড়িয়ে আছে।যান জট ছাড়াতে গজারিয়া হাইওয়ে পুলিশ থানা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451