মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নদীতে গোসল করতে গিয়ে ডুবেগেল ৯ম শ্রেণীর ছাত্র।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃশরীফ হোসেন,হাজীগঞ্জ প্রতিনিধিঃ
বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে ডুবেগেল ৯ম শ্রেণীর ছাত্র সৌরভ বনিক (১৪)। সে হাজীগঞ্জ পৌর সভার মকিমাবাদ গ্রামের বনিক বাড়ির শিবু বনিকের ছেলে। সৌরভ বনিক হাজীগঞ্জ পাইটল হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। জানা যায়, সৌরভ রবিবার দুপুর সোয়া ১টায় হাজীগঞ্জ বাজারের পাশ্ববর্তী ডাকাতিয়া নদীর বালুর ঘাট দিয়ে আট বন্ধু মিলে গোসল করতেগেলে। ঐ সময় প্রায় ৭/৮ বন্ধুসহ সৌরভ নদীতে সাঁতার কাটছিলো। হঠাৎ করে পাশ দিয়ে একটি মালবাহি জাহাজ যাওয়ার সময় সৌরভ ঘোলাটে পানিতে ডুবে যায়। বন্ধুরা সবাই উঠে আসলেও ফিরেনি সৌরভ। তার না ফেরা  বুঝে এলাকাবাসী খোঁজা খুঁজি শুর“ করে। এক পর্যায়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কে খবর দিলে দীর্ঘ সময় চেষ্টার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিকেল ৩টা চাঁদপুর থেকে ডুবরির দল এসে উদ্ধার কাজ পরিচালনা করলে  বিকেল ৪টায়  সৌরভের খোঁজ পাওয়া যায় । হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানায়, নিখোজ হওয়ার খবর পেয়ে আমাদের দমকল বাহিনী তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। চাঁদপুর থেকে ডুবরি খবর দেয়া হয়েছে তারাও তাদের চেষ্টা চালিয়ে সর্বশেষ উদ্বার করে তাকে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর পরেই ঘটনার স্থলে এসে বিষয়টি তদারকি করছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451