মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্য সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৪৯৮ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট ঃ 

যুক্তরাজ্য বাংলাদেশে সব সময়ই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন ও প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকটি চলে প্রায় এক ঘণ্টা। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

পরে বৈঠক সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক চায়। এবং বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন তারা সব সময়ই এখানে দেখতে চেয়েছে, এখনো তারা সেটাই দেখতে চায়। একটি প্রতিনিধিত্বশীল সরকার অবশ্যই তারা দেখতে চায়।’

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত অসুবিধার বিষয়টিও মন্ত্রীর নজরে আনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম।

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন দিল্লি থেকে ভিসা আনতে হয়। বিশেষ করে যাদের সব সময়ই যাতায়াত করতে হয়, লেখাপড়ার ক্ষেত্রে ও ব্যবসার ক্ষেত্রে, তাদের অসুবিধার সৃষ্টি হয়। বিষয়টি আমরা তাঁদের নজরে এনেছি। বিষয়টিতে তাঁরা গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন।’

তা ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, প্রশিক্ষণ-সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

  

  


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451