মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৩২০ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট ঃ  রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় ২৫ জন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল ৫টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।জানা গেছে, পার্ক মোড়ের লিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারিতে চাঁদা চেয়ে না পাওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশিরের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।

এসময় ব্যবসায়ীরাও পাল্টা ধাওয়া দেয়। একপর্যায়ে কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করে দিয়েছেন। তারা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশ বলছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

তদন্ত করে দরকারি ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।এদিকে, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা  এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451