শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় এলাকাবাসীর বিক্ষোভ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৪২৯ বার পড়া হয়েছে

রুবেল মাদবর,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

শ্রীনগরে সরকারি রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১০টায় শ্যামসিদ্ধি ইউনিয়নের মঠপাড়া এলাকার শত-শত নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রী এই বিক্ষোভমিছিলে অংশ নেয়।বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা এমারত হোসেন বলেন, হালিম মাস্টারের স্ত্রী ফরিদা বেগম গত ইউপি নির্বাচনে মেম্বার পদে পরাজিত হলে এলাকাবাসীর উপর ক্ষুব্ধ হয়। বিক্ষুব্ধ হয়ে সে রাস্তাটির নির্মান কাজ বন্ধ করে দেয়।এলাকা বাসী জানায়, ওই এলাকার দেওয়ান বাড়ী থেকে শ্যামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে উপমহাদেশের সর্বোচ্চ শ্যামসিদ্ধির মঠ পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য সরকারি ভাবে অর্থ বরাদ্দ দেয়া হয়। কয়েকদিন আগে রাস্তাটির নিমার্ণকাজ শুরু হয়। অধিকাংশ কাজ সম্পন্ন হলেও প্রভাবশালী হালিম মাস্টারের বাধার মুখে প্রকল্পটি ভেস্তে যাওায়ার উপক্রম হয়েছে।স্থানীয় ইউপি সদস্য আঃ মজিদ বলেন, সরকারি এ রাস্তাটি নিচু ও ভাঙ্গা থাকায় বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় ফলে এলাকার শত-শত মানুষ দূর্ভোগের শিকার হয়। এ ছাড়া রাস্তাটি এলাকাবাসীর হাট বাজার, স্কুল কলেজ, মসজিদ ও মন্দিরে যাওায়ার একমাত্র যোগাযোগ মাধ্যম।রাস্তাটির গুরুত্ব বিবেচনা করে ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মান কাজ শুরু হয়। রাস্তাটির একাংশে হালিম মাস্টারের একটি জমির কিছু অংশ পরায় তিনি বাধা প্রদান করেন। এ ব্যপারে তার সাথে এলাকাবাসী একাধিক বার বসে সমঝোতা করতে ব্যর্থ হয়।স্থানীয় চেয়ারম্যান এম. এ. কাইয়ুম রতন বলেন, জনগনের দূর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত টাকায় রাস্তাটির সংস্কার কাজ হচ্ছে!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451