বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদ সাইফুল্লাহ কলেজ শিক্ষক হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

ঢাকা : মাদারিপুরের কলেজ শিক্ষকরিপন চক্রবর্তী হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী খালেদ সাইফুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খালেদ সাইফুল্লাহ মাদারিপুরের কলেজ শিক্ষক হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী।

এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টা নাগাদ ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মাসুদুর রহমান।

মাদারিপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তী হত্যা চেষ্টায় ‘জড়িত’ গোলাম ফাইজুল্লাহ ফাহিম গত ১৮ জুন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ফাহিম এ ঘটনায় ১০ দিনের রিমান্ডে ছিলেন। সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়েনের মিয়ারচরে এ ‘বন্দুকযুদ্ধ’ সংঘটিত হয় বলে জানায় পুলিশ।

এর আগে ১৫ জুন ওই শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা করে ফাহিমসহ কয়েকজন যুবক। শিক্ষকের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গোলাম ফাইজুল্লাহ ফাহিম। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে জনতা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451