সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

সেপটিক শকে কিংবদন্তি মোহাম্মদ আলীর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০১৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী সেপটিক শক কিংবা এ ধরনের অনির্দিষ্ট কারণে মারা গেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। খবর বিবিসির।       নিজের শহর কেনটাকির লুইসভিলে শুক্রবার তাকে সমাহিত করা হবে। মোহাম্মদ আলীর ইচ্ছা অনুযায়ী ইসলামিক ঐতিহ্য মেনে এই শেষকৃত্য হলেও তাতে সব ধর্মমতের ছাপ থাকবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ৭৪ বছর বয়সে শনিবার অ্যারিজোনা রাজ্যের ফিনিক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।সেপটিক শক জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এতে শরীরের রক্তের চাপ বিপদজনক মাত্রায় নেমে আসে। এ অবস্থা থেকে কোনো রোগী ফেরে না বললেই চলে।সেপটিক শকের কারণে প্রলাপ বকা, কাউকে চিনতে না পারা, ডায়রিয়া, বমি, শরীরে কাঁপুনি ও মাংসপেশীতে প্রচণ্ড যন্ত্রণা হয়। এই রোগের পর দ্রুত চিকিৎসাসেবা দিতে পারলে সফলতা পাওয়া সম্ভব।মোহাম্মদ আলীর পরিবারের একজন সদস্য জানিয়েছেন, নিজেকে একজন বৈশ্বিক নাগরিক হিসেবে মনে করতেন মোহাম্মদ আলী। তাই তিনি চাইতেন, তার শেষকৃত্যে সব ধর্মমতের মানুষ অংশ নেবে।তিনি বলেন, মোহাম্মদ আলীর চাওয়া অনুযায়ী, শেষকৃত্যটি মুসলিম ঐতিহ্য অনুযায়ী হলেও তাতে সব ধর্মের ছাপ থাকবে।মোহাম্মদ আলীর স্ত্রীকে সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যেভাবে সারা বিশ্ব তাকে স্মরণ করছে, তাতেই তার বর্ণিল জীবন সম্পর্কে বোঝা যায়।মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও।মুষ্টিযোদ্ধার ২১ বছরের ক্যারিয়ারে তিনি মোট ৬১টি লড়াইয়ে অংশ নিয়েছেন, যার ৫৬টিতেই জয় পেয়েছেন। তিনি তিনবার হেভিওয়েট আর একবার লাইওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন।কিভাবে মানুষ তাকে মনে রাখবে, এ রকম এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী বলেছিলেন, একজন মানুষ হিসেবেই তাকে সবাই মনে রাখবে, যে তার আত্মাকে বিক্রি করেনি। তবে এটা যদি বেশি মনে হয়, তাহলে বরং একজন ভালো মুষ্টিযোদ্ধা হিসেবেই সবাই তাকে মনে রাখুক।১৯৪২ সালের ১৭ জানুয়ারি ক্যাসিয়াস মার্সেলাস ক্লে হিসেবে কেনটাকি রাজ্যের লুইভিল শহরে জন্মগ্রহণ করেন। ক্যাসিয়াস ক্লে ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে হন মোহাম্মদ আলী।তিনি প্রথম সবার নজর কাড়েন ১৯৬০ সালে রোম অলিম্পিকসে। সেখানে তিনি স্বর্ণপদক জয় করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451