বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আঞ্চলিক বাণিজ্যের সব পথ খুলতে হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্যের সুবিধা ভোগ করতে হলে দেশের স্থল, নৌ ও আকাশ পথ উন্মুক্ত করতে হবে। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্রস বর্ডার বিজনেস ডায়লগ অন সাসটেইনেবল কনটেক্সট অ্যান্ড ভেরিয়াস ট্রেড অপারচুনিটিজ’ সেমিনারে তিনি এ কথা বলেন।

বিআইআইডি এক্সপো অ্যান্ড ডায়লগ-২০১৭ উপলক্ষ্যে এর আয়োজন করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রযুক্তির এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।তথ্যমন্ত্রী বলেন, বাণিজ্যে এখন শত্রু শত্রু খেলা’র দিন শেষ হয়েছে।

বাংলাদেশকেও বিশ্বের সঙ্গে বহুমাত্রিক শান্তিপূর্ণ কূটনীতি অনুসরণ করতে হবে। আমাদের মনকে উদার করতে হবে। স্থল, নৌ ও আকাশ পথ উন্মুক্ত করে দিতে হবে। এখানে কোনো রাজনীতির খেলা চলবে না। আমরা গভীর সমুদ্রবন্দর করছি, এটা কেবল বাংলাদেশের জন্য না। এ অঞ্চলের জন্য।তিনি বলেন, গোটা বিশ্বে চীন অর্থনীতিতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

তারা বলে দ্বিপক্ষীয় সমস্যা আপাতত ফ্রিজে থাক। আসুন মানুষের দরকারে সামনের দিকে তাকাই, সহযোগিতার হাত প্রসারিত করি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উন্নয়নকে সামনে রাখছেন। দ্বিপক্ষীয় সমস্যা আলোচনার টেবিলেই সমাধানের কথা বলেছেন।

হাসানুল হক ইনু বলেন, বর্তমান বিশ্বে শিল্পোন্নত দেশগুলোর বাইরে চীন, ভারত ও ব্রাজিল বাণিজ্যিক নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তাদের পরে যে ১১টি দেশ সমৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমরা মনে করি, উন্নত বিশ্বের বাইরে বাংলাদেশের অবস্থান চমৎকার। চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশ যোগাযোগটা ঠিকমতো করতে পারলে উন্নয়নের সুফল দ্রুত আসবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451