শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় বৃদ্ধকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৩০৮ বার পড়া হয়েছে

আতিকুল ইসলাম দিপু, কলাপাড়া প্রতিনিধি :
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে তার বাম পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলার নীলগঞ্জ
ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এ ঘটনা
ঘটে।
স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় বৃদ্ধ আবদুল মন্নান মোল্লা (৭৩) কে কলাপাড়া হাসপাতালে
নিয়ে আসেন।
তার বাম পা ভেঙ্গে রক্ত নালী ছিড়ে যাওয়ায় কর্তব্যরত
চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মন্নান মোল্লার জমিতে জোরপূর্বক মাটি কাটে প্রতিপক্ষ নুরুল হক পাহলান এর নেতৃত্বে প্রতিপক্ষরা।
এসময় বৃদ্ধ মন্নান মোল্লা তাদের বাঁধা প্রদান
করায় প্রতিপক্ষরা তাকে পিটিয়ে তার বাম পা ভেঙ্গে রক্তনালী ছিড়ে দেয়।
কলাপাড়া হাসপাতালেনর কর্তব্যরত চিকিৎসক
ডা: রেফায়েত হোসেন জানান, রোগীর বাম পা ভেঙ্গে রক্ত নালী ছিড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার
জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451