বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

তালায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আটক-২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

তালা প্রতিনিধি:

সাতক্ষীরা তালার বিশিষ্ট ব্যবসায়ী কল্যাণ বসু’র বাড়িতে ডাকাতির ঘটনায় তালা থানা

পুলিশ ডাকাত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করেছে। বুধবার রাতে পৃথক দুটি স্থান থেকে

পুলিশ ওই ২ জনকে আটক করে।

তালা থানার ওসি (তদন্ত) মনজুরুল হাসান মাসুদ জানান, তাঁর নেতৃত্বে একদল পুলিশ

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছিয়াড়া গ্রামে

অভিযান চালানো হয়। পরে কল্যাণ বসুর বাড়িতে ডাকাতির সাথে জড়িত থাকায় নুর

ইসলাম বিশ্বাসের ছেলে আবু তালেব (৪০) কে আটক করা হয়। এছাড়া একই দিন গভীর

রাতে তালার সিমানার ওই পার থেকে ডুমুরিয়া থানার বৈঠাহারা গ্রামের মৃত উমাপদ

মমন্ডলের ছেলে আনন্দ মন্ডল (৪৫) কে পাশের একটি বিল থেকে আটক করা হয়। ধৃতদের মধ্যে

আনন্দ মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০/১২ টি ডাকাতি সহ বিভিন্ন মামলা

রয়েছে। এছাড়া আবু তালেব এর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক

জিজ্ঞাসাবাদে ধৃতরা কিছু তথ্য দিয়েছে এবং আরো গুরুত্বপূর্ন তথ্য উদ্ধারের জন্য

তাদেও রিমান্ড এর আবেদন চাওয়া হবে বলে ওসি (তদন্ত) জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451