শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে নকল সোনার মুর্তিসহ আটক-৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে নকল সোনার মুর্তিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এই প্রতারনার সাথে

জড়িত ৪ জনকে পুলিশ আটক করেছে।

আটককৃতরা হলো- উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতালীবাগ গ্রামের গোলাম মোস্তফার

ছেলে সুলতান হোসেন (২৫), পারুইল উচাপাড়া গ্রামের মৃত তাজেম উদ্দিনের ছেলে ভন্ড

কবিরাজ হারুনুর রশিদ (৬০), বড় মানিক গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী

নুরুজাহান (৪৮) ও পাঁচবিবি পৌর শহরের স্টেশন রোড হক জুয়েলাসের আলাউল হক (৪৫)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, উপজেলার

কুসুম্বা ইউনিয়নের সারারপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল মান্নান (৫০)

সহ কয়েক জন থানায় এসে অভিযোগ করেন যে, নকল সোনার মূর্তি ব্যাবসার সাথে

জড়িত একটি প্রতারক চক্র তাদেরসহ এলাকার অনেককে ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে

নিয়েছে।

প্রতারিতদের এমন অভিযোগের ভিত্তিতে, পুলিশ প্রথমে একই উপজেলার ধরঞ্জী ইউনিয়নের

কোতালীবাগ গ্রামের গোলাম মোস্তফার ছেলে সুলতান হোসেন (২৫) কে আটক করে।

পরে তার স্বীকার উক্তি অনুযায়ী উপজেলার পারুইল উচাপাড়া গ্রামের মৃত তাজেম উদ্দিনের

ছেলে ভন্ড কবিরাজ হারুনুর রশিদ (৬০), বড় মানিক গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী

নুরুজাহান (৪৮) ও স্টেশন রোড হক জুয়েলাসের আলাউল হক (৪৫) কে আটক করে থানায়

নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে একটি নকল সোনার মূর্তিও উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, এ ব্যাপারে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এমন

প্রতারনার সাথে দীর্ঘ দিন ধরে জড়িত থেকে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা

হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও

পুলিশ সূত্র নিশ্চিত করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451