শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাজেট পরবর্তী ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৩৯২ বার পড়া হয়েছে

ঢাকা: বাজেট পরবর্তী ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী অাবুল মাল আবদুল মুহিতের আয়োজনে এই ইফতার আয়োজন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল। বিকেলে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস শেষে ইফতারিতে যোগ দেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রধানমন্ত্রী আয়োজন স্থলে আসেন। এরপর দেশ ও জাতির উন্নতি ও সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অতিথিদের নিয়ে এক সঙ্গে ইফতার করেন তিনি।

ইফতার আয়োজনে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা), জাতীয় পার্টির চেয়ারম্যান হু‌সেইন মুহম্মদ এরশা‌দ, এমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও আনিসুজ্জামান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী সাইদুল হক ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য, সংসদের চিফ হুইফ, সিটি করপোরেশনের মেয়র, সংসদ সদস্য (এমপি), আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ রাজনৈতিক নেতা, সম্পাদক, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451