শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ টি দোকানঘর পুড়ে ছাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৫ বার পড়া হয়েছে

 মিরসরাই প্রতিনিধিঃ

মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারে আগুনে ৩টি দোকান ছাই হয়ে

গেছে। মঙ্গলবার (২৮ ফেব্রয়ারী) ভোররাতে উপজেলার ৮ নম্বর

দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারে এই অগ্নিকান্ডের

ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে

গেছে। আগুনে এ্যাপোলো ফার্মেসী, সামসুদ্দীন ইলেক্ট্রনিক্স,

মুন্নি হেয়ার ড্রেসার পুড়ে যায়।

এ্যাপোলো ফার্মেসীর সত্বাধিকারী ফজলুল করিম বলেন, বিদ্যুতের

শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা

করা হচ্ছে। আগুনে আমার দোকানের ৩ লাখ টাকার ওষুধ পুড়ে গেছে।

এছাড়া আমার ছোট ভাইয়ের সামসুদ্দীন ইলেক্ট্রনিক্সের দেড় লাখ

টাকার মালামাল পুড়ে গেছে।

মুন্নি হেয়ার ড্রেসারের সত্ত্বাধিকারী রাখাল শর্ম্মা বলেন,

প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত ২ টার

সময় খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি

দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ১ লাখ ২০

হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে মিরসরাই ফায়ার

সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর

মোহাম্মদ মুসা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের

সূত্রপাত ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের

কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451