মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গ্যাসের মূল্যবৃদ্ধি : বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা ২ মার্চ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে আসছে বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে ২ ঘণ্টার অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।গেলো ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে দু’দফা গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে। প্রথম দফায় ১ মার্চ থেকে আবাসিক এলাকায় ব্যবহৃত এক চুলার জন্য ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দু’চুলার গ্যাসের জন্য ৯৫০ টাকা ও এক চুলার জন্য ৯০০ টাকা গুনতে হবে গ্রাহকদের।এদিকে গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে বামদলগুলো মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451