রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সম্পত্তি জোর পূর্বক দখলের পায়তারা  : অসহায় হয়ে পড়েছে পরিবারটি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২২১ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক

দখলের পায়তারা করছে একটি চিহ্নিত ভুমিদস্যু গ্রুপ। এ

ব্যাপারে গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী রাজৈর থানায়

একটি আভিযোগ দাখিল করেছে কলপুর গ্রামের মৃত

জয়চাঁদ বিশ্বাসের ছেলে তনুপম বিশ্বাস।

থানায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায়, একই গ্রমের

নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে বিধান মন্ডল, নিলরতন মন্ডল, নৃপেন

মন্ডল এবং মৃত উমাচরন বরের ছেলে অমিয় বর, অমিয় বরের

ছেলে অসিম বর, অম্বিস বর ও সুবল বরের ছেলে বাদল বরগং

তনুপম বিশ্বাসের পৈত্রিক ফসলি জমি বিভিন্ন সময় জোর

পুর্বক ভোগ দখলের পায়তারা করে আসছে।

ভুক্তভোগী ও অভিযোগকারি তনুপম বিশ্বাস সাংবাদিকদের

জানায়, এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কয়েকবার

শালিস করলেও তাহাদের শালিস না মেনে ভুমিদস্যুরা আমার

পৈত্রিক ফসলি জমি অবৈধ ভাবে দখলের পায়তারা দিতে থাকে।

ভুমিদস্যুরা জোর পূর্বক উক্ত সম্পত্তি ভোগ দখলের সময় ও

সুযোগ খুজতে থাকে। আমাদের সম্পত্তির সকল প্রকার বৈধ

কাগজপত্র আমাদের নামে রহিয়াছে। উক্ত ভুমিদস্যুরা জোর

পুর্বক আমাদের সম্পত্তি দখল করিতে আসিলে আমরা বাধা

দিলে ভুমিদস্যুরা আমাদের খুন জখমের হুমকি দেয় এবং

মারপিট করার জন্য আসে। তখন আমাদের ডাক চিৎকারে

আসপাশের লোকজন এসে বিষয়টি দেখে। বর্তমানে ওই

ভুমিদস্যু দলটি যে কোন সময় আমাদের সম্পত্তি দখলসহ

আমাদের প্রানে মেরে ফেলবে বলে হুমকি অব্যাহত রেখেছে।

বিষয়টি আইনগত ভাবে নিরশনের জন্য তনুপম বিশ্বাস ও

তার পরিবার পুলিশ, র‌্যাব ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের

আশু হস্তক্ষেপ কামনা করেছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451