মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৎ মানুষ আনতে হবে রাজনীতিতে : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভালো মানুষ রাজনীতিতে না এলে দেশ চালাবে অসৎ মানুষ। এজন্য সৎ মানুষদের রাজনীতিতে আনার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

সেই সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সৎ মানুষ রাজনীতিতে আনতে হবে, তা না হলে এমপি, মন্ত্রী হবে খারাপ মানুষ। আর তাই কিশোর ও যুবকদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ, উপদেষ্টা সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল কাশেম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি তরফদার মো. রুহুল আমীন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451