মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সীমা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা। তিনি সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

আজ রোববার রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের স্থানীয় সরকার নির্বাচন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২ মার্চ।

এ সিটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন মনিরুল হক সাক্কু। তিনি কুসিকের সদ্য বিদায়ী মেয়র।

আঞ্জুমা সুলতানা সীমা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আফজল খানের মেয়ে। গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়াই করেছিলেন আফজল খান। তিনি স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম সাক্কুর কাছে পরাজিত হয়েছিলেন।

নির্বাচনের পর মেয়র নির্বাচিত হয়ে মনিরুল ইসলাম সাক্কু বিএনপিতে যোগ দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451