মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গ্যাসের দাম বাড়িয়ে কয় টাকা পাবে সরকার : এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডট কম ঃ  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের মূল্য কমছে, তখন দেশে গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনে ব্যাপক প্রভাব ফেলবে।

সাবেক এ রাষ্ট্রপতি গ্যাসের দাম বাড়ানোয় সরকারের সমালোচনা করে বলেন, ‘গ্যাসের দাম বাড়ানো ঠিক হয়নি। জনগণের খুব ক্ষতি হবে। এমনকি শিল্প কল-কারখানারও ক্ষতি হবে। আমি জানি না, কেন এই গ্যাসের দাম বাড়ানো হলো। এত টাকা আমরা খরচ করছি বড় বড় প্রজেক্টে। কিন্তু এ থেকে কয় টাকা পাবে সরকার। না করলে কী হতো? গরিব মানুষের খুব কষ্ট হবে।’

এ সময় এরশাদ জানান গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাঁর দল কর্মসূচি দেবে।

আজ রোববার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ এসব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে এরশাদ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতীয় পার্টি রাজনীতিতে বড় ফ্যাক্টর। জাতীয় পার্টিকে যারা ধ্বংসের পাঁয়তারা করে, তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়।

গত বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এতে বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, ১ মার্চ থেকে এক চুলার জন্য দিতে হবে ৭৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ৮০০ টাকা।

জুনে দ্বিতীয় দফায় বাড়বে গ্যাসের দাম। ১ জুন থেকে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা এবং দুই চুলার জন্য দিতে হবে ৯৫০ টাকা।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী মঙ্গলবার রাজধানীতে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বামপন্থী দুটি দল সিপিবি ও বাসদ। এতে সমর্থন দিয়েছে বিএনপি।

তবে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া জানালেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451