বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

এদের আমলেই পাঁচ দফা বাড়ল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘গ্যাসের দাম কয়েকবার বাড়াল। এদের আমলেই পাঁচ দফা বাড়ল। আবার বলছে বিদ্যুতের দাম বাড়াবে। মানুষ তো বিদ্যুৎ ও গ্যাসের বিল দিতেই শেষ হয়ে যাবে।’

গ্যাস প্রসঙ্গে খালেদা জিয়া আরো বলেন, ‘গ্যাসের দাম বাড়াচ্ছে কিন্তু তাই বলে কিন্তু গ্যাসের পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গ্যাসের প্রেসার এত কম যে কোনো কোনো দিন রান্না করাই মুশকিল হয়ে পড়ে।’

আজ রোববার রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানান খালেদা জিয়া। এ সময় তিনি এ সব কথা বলেন।

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ পদে বিজয়ী হন বিএনপি সমর্থিত আইনজীবীরা। সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন আজিজুল ইসলাম খান বাচ্চু। আজ রোববার খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জয়ী আইনজীবীরা।

খালেদা জিয়া বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সব সময় জাতীয়তাবাদী শক্তির বিজয় হয়। এ সরকার নিজেকে রাজার মতো ভাবছে তাই আমলে নিচ্ছে না জনগণের দাবি।’

খালেদা জিয়া আরো বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে সরকারের মতলব খারাপ বলেই বিতর্কিত ব্যক্তিকে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) করা হয়েছে। সত্যিই যদি তাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ইচ্ছা থাকত, তাহলে কখনো তারা এ রকম বিতর্কিত ব্যক্তিকে বসাত না।’

বিএনপির চেয়ারপারসন আরো বলেন, ‘এ সরকার মেতে আছে হত্যা, গুম, জমিদখল আর বিরোধী পক্ষকে নির্যাতনের উৎসবে। আগামী নির্বাচন নিয়ে সরকারের দুরভিসন্ধি রয়েছে বলেই সবকিছু নিজেদের মতো সাজিয়ে নিচ্ছে তারা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451