শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই যুবক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর)ঃ

অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের এবং বিজিবি সদস্যদের লক্ষ্য করে অকাত্ত ভাষায় গালি-

গালাজ করায় অলী আহম্মেদ (৩২) এবং রনি আহম্মেদ (২৮) নামে দুই

ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটক অলী আহম্মেদ দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার নিমতলা

মোড় এলাকার এ্যাডভোকেট আব্দুল খালেকের ছেলে এবং রনি

আহম্মেদ নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর ইউনিয়নের জয়পুর গ্রামের

মোঃ নুরুল হুদার ছেলে।

২৫ ফেব্রুয়ারী, শনিবার দিবাগত প্রায় মধ্যরাতের দিকে দিনাজপুর

জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ঘাসুড়িয়া

বিজিবি ক্যাম্পের সদস্যরা বাসুপাড়া সীমান্ত এলাকা থেকে

তাদের আটক করে।

ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল

হোসেন জানান, শনিবার মধ্যরাতের দিকে বাসুপাড়া সীমান্তের

মেইন পিলার ২৮৯ সাপ পিলার ২২এস এলাকা থেকে আকাশী কালার

১৩৫ সিসি ডিসকভার মটর সাইকেলসহ তাদের আটক করা হয়েছে।

পরদিন রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিরামপুর থানায় হাজির করে ভারতে

অবৈধ্য অনুপ্রবেশ এবং বিজিবি সদস্যদের সাথে খারাপ আচারন

করায় তাদের নামে মামলা করা হয়েছে। মামলা নং-৩০।

এ বিষয়ে ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল

কোরবান আলী তাদেরকে আটকের খবর নিশ্চিত করে বলেন, এরা

প্রতিনিয়ত মাদক সেবন করে। মাদক সেবনের জন্যই তারা

বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে সীমান্তের ওপারে অনুপ্রবেশ

করতে যাচ্ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451