সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে সুতার গুদামে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষতিসাধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ছোট কাজিরগাঁও গ্রামে শনিবার রাতে একটি

সুতার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ লাখ টাকার ক্ষতি

হয়েছে বলে মালিক পক্ষের দাবি। এ ঘটনায় রোববার গুদামের মালিক আব্দুল

কাদির বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করেন,

উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের বাসিন্দা গুদামের

মালিক আব্দুল কাদির প্রতিদিনের মতো শনিবার রাতে তার সুতার গুদাম বন্ধ

করে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে আশপাশের লোকজনের আত্মচিৎকারে

ঘুম থেকে উঠে দেখেন তার গুদামে আগুন জ্বলছে। আশপাশের লোকজন

চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে তার সুতার গুদামের ৫ লাখ টাকার

সুতা পুড়ে গেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ

বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয়

ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451