বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সংবাদ দাতা: মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি বসতঘর ভস্মিভুত হয়েছে। ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। শনিবার বিকাল ৫টায় খেড় দিয়ে রান্না করতে গিয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন।

বসতঘরসহ ১৩ টি ঘরের মধ্যে (১) আনোয়ার সরদার, (২) মানিক সরদার, (৩) সৈয়দ আহম্মেদ হাওলাদার, (৪) জসিম হাওলাদার, (৫) মোহর চান হাওলাদার, (৬) নজীর হাওলাদার, (৭) সুলতান বেপারী, (৮) শহিদ বেপারী, (৯) জাহাঙ্গীরের ঘুরের পুরোটাই পুরে গেছে। স্থানীয়দের মতে প্রায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয় লোকজন সেলো মেশিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রনে আনে ।

আহতদের তিনজনের মধ্যে জসিমের (২২) নাম পাওয়া গেলেও বাকী ২জনের নাম পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মন্টু বিশ্বাস জানান, ১২ টি ঘর পুরে গেছে। ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছার পূর্বেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451