শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

আব্দুুর রহিম পলাশ ঃ চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুই বৃদ্ধসহ ৩জন নিহত

হয়েছেন। নিহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের জোহর উদ্দিনের ছেলে এন্তাজুল (৬৫),

মৃত রশিদের ছেলে হাসিম (৬০) ও মোড়লটোলা গ্রামের নজরুল ইসলামের ছেলে করিম (৩৫)। এই ঘটনায়

প্রায় ২০জন আহত হয়েছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল

শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মহাডাঙ্গা বিল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ

আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোঃ রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি

নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নয়াদিয়াড়ী গ্রামের প্রায় ৫০জন একটি বাসে করে সদর উপজেলার

বাবু ডাইং-এ পিকনিক করে ফিরছিল। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসিট মহাডাঙ্গা

বিলের পানিতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ৫জনকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠালে

কর্তব্যরত চিকিসক ৩জনকে মৃত বলে ঘোষণা করেন। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ

মহাসড়কের কানসাট পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে সড়ক দূর্ঘটনায় আবদুল হালিম (২৫) নামে এক

মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451