সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে খাল দখল করে সীমানা প্রাচীর ও সেতু নির্মানের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারী খাল দখল করে

সীমানা প্রাচীর নির্মান করার পরে সেতু নির্মানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে

স্থানীয় এলাকাবাসীরা বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত

অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) বরাবর দায়ের করা লিখিত অভিযোগ পত্রে স্থানীয়

এলাকাবাসীরা উল্লেখ করেন, সোনারগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর ষোলপাড়া গ্রামের

শাহী মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারী খালের উপর ওই গ্রামের বাবুল হোসেন তার

ব্যক্তি মালিকানায় নির্মান করা বাগান বাড়িতে যাওয়ার জন্য মসজিদের একাংশ ভেঙ্গে

সেতু নির্মান নির্মান করছেন। সেতু নির্মানের জন্য তিনি কোনো প্রশাসনের

অনুমতি নেননি। স্থানীয় লোকজন জুমার নাযাজ আদায় করে সিদ্ধান্ত নিয়ে সেতু

নির্মান কাজ বন্ধ করার জন্য নিষেধ করা হলেও কাউকে তোয়াক্কা না করে নির্মান কাজ

চালিয়ে যাচ্ছেন। পরে এলাকাবাসী মসজিদের পরিবেশ ও সরকারী খালটি দখলমুক্ত করার জন্য

উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

উত্তর ষোলপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ মজুমদার ও ছানোয়ার হোসেন জানান, বাবুল

হোসেন প্রথমে সরকারী খাল দখল করে তার সীমানা প্রাচীর নির্মান করে এখন মসজিদের

অযুখানার একাংশ ভেঙ্গে ব্যক্তি মালিকানার ওই বাড়িতে যাওয়ার সেতু নির্মান করছেন।

মসজিদের মুসল্লিরা তাকে নিষেদ করার পরও সে তার লালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে সেতু

নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ওই বাগান বাড়িতে অসামাজিক

কার্যকলাপ পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম জানান, সরকারী খাল দখল করে

সীমানা প্রাচীর ও সেতু নির্মানের বিষয়ে অভিযোগ নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তির

বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451