মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় মুখ, আবাসন ব্যবসায়ী জাকির খান ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে নিউইয়র্কের ব্রোঙ্কস এলাকায় এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনওয়াই ডট নিউজ পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ব্রোঙ্কসের নেক সেকশনে নিজ বাড়িতে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী তরুণ ব্যবসায়ী জাকির খানকে হত্যা করা হয়। এই হত্যায় প্রাথমিকভাবে তাঁর বাড়ির মালিককে সন্দেহ করা হচ্ছে। ৫১ বছর বয়সী ওই বাড়ির মালিককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত জাকির খান একজন নিবন্ধিত ডেমোক্রেট সমর্থক ছিলেন বলে ওই খবরে উল্লেখ করা হয়েছে।

এদিকে, জাকির খানের ঘনিষ্ঠ ও বাংলা টিভি নিউইয়র্কের পরিচালক আকবর হায়দার কিরণ  জানান, জাকির খান যে বাড়িতে থাকতেন, সে বাড়ির মালিকই তাঁকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে। পরে পুলিশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

জাকির খান নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ও খুবই জনপ্রিয় ছিলেন বলে উল্লেখ করেছেন আকবর হায়দার কিরণ।
নিউইয়র্কে একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাকির খান। এর দিন না যেতেই ঘাতকের নির্মম ছোড়া কেড়ে নিল তাঁর প্রাণ।

 

 

সূত্র, এন/


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451