সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে গুলিতে দুই যুবক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই দুই যুবক নিহত হয়েছে। নিহতরা ‘সন্ত্রাসী’ ছিল বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলা ফতুল্লার দেলপাড়া শাহী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় আজিজ নামে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বন্দুকযুদ্ধে নিহত হয়েছে মোক্তার ওরফে কিলার মোক্তার ও তার দেহরক্ষী মানিক। উভয়ের বাড়ি দেলপাড়ার আমতলী এলাকায়। নিহত দুজনের বিরুদ্ধে ফতুল্লা ও শ্যামপুর থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র আইনসহ বেশ কয়েকটি মামলা আছে। নিহতরা এলাকার ত্রাস ছিল। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মিষ্টি বিতরণ করে উল্লাসে মেতে ওঠে।’

এদিকে ডিবির ওসি মাহমুদুর রহমান জানান, সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৪০ মিনিট বন্দুকযুদ্ধের পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। ঘটনাস্থল থেকে দুটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

এন/


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451