সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালিত 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ ,চাঁপাইনবাবগঞ্জ  :

 

চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি

বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় মহান শহীদ দিবস ও

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এ উপলক্ষে আয়োজিত

অনুষ্ঠানের শুরুতেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

কালো ব্যাচ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। পরে

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও

কর্মচারীদের অংশগ্রহনে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক

প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে এসে

শেষ হয়। এখানে মহান মাতৃভাষা আন্দোলনে শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য

নিবেদন করা হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই মাতৃভাষা আন্দোলনে বীর

শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা

হয়। এ সময় মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে জ্ঞাণগর্ভ বক্তব্য রাখেন

বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসেন। তবে

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান মালয়শিয়ায়

অবস্থান করায় তিনি সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহান শহীদ

দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ

বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের

শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451